AN-NIKAAH MATRIMONY

আমরা কীভাবে যাচাই করি

আপনার পরিবারের আস্থা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটি বায়োডাটা প্রকাশের আগে ও পরে আমরা যা করি।

ইমেইল যাচাই

প্রতিটি অ্যাকাউন্টের ইমেইল যাচাই করা হয় — Google দিয়ে অথবা ইমেইলে পাঠানো কোড দিয়ে।

অভিভাবকের নম্বরে SMS কোড

বায়োডাটা জমা দিতে অভিভাবকের বাংলাদেশি মোবাইল নম্বরে পাঠানো কোড মেলাতে হয়। বিদেশি নম্বরে এই কোড পাঠানো যায় না।

টিমের রিভিউ

কোনো বায়োডাটা নিজে থেকে প্রকাশ হয় না। প্রকাশের আগে আমাদের টিম প্রতিটি বায়োডাটা দেখে; অসম্পূর্ণ বা সন্দেহজনক হলে প্রকাশ করা হয় না। প্রকাশের পর সম্পাদনা করলে বায়োডাটা আবার রিভিউতে যায়।

পরিচয় যাচাই

আমরা NID বা পাসপোর্টের কপি দেখে পরিচয় মিলিয়ে নিই, আর কিছু সন্দেহজনক মনে হলে তা চেয়ে নিই। এই কাগজপত্র কখনো প্রকাশ করা হয় না, এবং NID বা পাসপোর্টের ফাইল গ্রহণের পরই মুছে ফেলা হয়।

ভুয়া বায়োডাটা ঠেকানো

একই ব্যক্তির একাধিক বায়োডাটা বা একই তথ্যের বারবার ব্যবহার ধরার ব্যবস্থা আছে। কোনো অ্যাকাউন্টের বায়োডাটা বারবার বাতিল হলে কিছুদিনের জন্য নতুন করে জমা দেওয়া বন্ধ হয়ে যায়।

রিপোর্ট ও কানেকশন ফেরত

যোগাযোগের তথ্য দেখার পর কিছু ভুল মনে হলে রিপোর্ট করতে পারেন। নম্বর ভুল হলে বা যোগাযোগ করা না গেলে কানেকশন ফেরত চাইতে পারেন, আর বায়োডাটাটি সাইট থেকে সরে গেলে কানেকশন নিজে থেকেই ফেরত আসে।

সবুজ চিহ্নগুলোর অর্থ

বায়োডাটায় যে তথ্য যাচাই হয়েছে, তার পাশে সবুজ চিহ্ন দেখাবে। যে বায়োডাটায় চিহ্ন নেই, সেটির সেই তথ্য এখনো যাচাই হয়নি।

✓ নম্বর
অভিভাবকের ঘরে দেওয়া নম্বরে পাঠানো SMS কোড মিলেছে।
✓ NID
NID বা পাসপোর্ট আমাদের টিম দেখে গ্রহণ করেছে।
✓ ইমেইল
অ্যাকাউন্টের ইমেইল Google-এর মাধ্যমে যাচাই করা।

আপনার করণীয়

আমরা যতটা সম্ভব যাচাই করি, তবু প্রতিটি তথ্যের সত্যতা নিশ্চিত করা আমাদের পক্ষে সম্ভব নয়। বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই স্থানীয়ভাবে ভালোভাবে খোঁজ নিন।

কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।