An-nikaah.com
AN-NIKAAH.COM

আমাদের সম্পর্কে

দ্বীনদার পাত্র-পাত্রীর মধ্যে সুন্নতি বিবাহ সহজ করাই আমাদের একমাত্র লক্ষ্য।

আমাদের লক্ষ্য

বর্তমান সময়ে দ্বীনদার জীবনসঙ্গী খুঁজে পাওয়া অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে। পরিবার ও আত্মীয়-স্বজনের গণ্ডির বাইরে খোঁজ নেওয়ার শরীয়াহসম্মত কোনো সহজ মাধ্যম না থাকায় অনেক ভাই-বোনের বিবাহ অহেতুক বিলম্বিত হচ্ছে।

এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা চাই — পর্দা ও শরীয়াহর সীমা রক্ষা করে একজন অভিভাবক অন্য একজন অভিভাবকের সাথে সহজে যোগাযোগ করতে পারুন, এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি দ্বীনি পরিবার গঠিত হোক।

শরীয়াহ সম্মত পদ্ধতি

ছবি আদান-প্রদান বা সরাসরি পাত্র-পাত্রীর মধ্যে যোগাযোগের সুযোগ আমরা রাখিনি। যোগাযোগ হয় অভিভাবকের মাধ্যমে।

সম্পূর্ণ বিনামূল্যে বায়োডাটা

বায়োডাটা তৈরি ও প্রকাশ করতে কোনো খরচ নেই। শুধু অন্যের অভিভাবকের যোগাযোগের তথ্য দেখতে কানেকশন খরচ হয়।

যাচাইকৃত বায়োডাটা

প্রতিটি বায়োডাটা প্রকাশের পূর্বে আমাদের টিম রিভিউ করে। অসম্পূর্ণ বা সন্দেহজনক বায়োডাটা প্রকাশ করা হয় না।

গোপনীয়তার সুরক্ষা

আপনার নাম ও যোগাযোগের তথ্য কখনোই প্রকাশ্যে দেখানো হয় না। বায়োডাটা নম্বর দিয়েই সব পরিচয়।

একটি গুরুত্বপূর্ণ কথা

আমরা শুধুমাত্র বায়োডাটা প্রকাশ ও অভিভাবকদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করি। কোনো বায়োডাটার তথ্যের সত্যতার দায়ভার আমাদের নয়।

বিয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই স্থানীয়ভাবে ভালোভাবে খোঁজ নিয়ে বায়োডাটার সমস্ত তথ্য যাচাই করে নিবেন।

আজই সম্পূর্ণ বিনামূল্যে বায়োডাটা তৈরি করুন

বায়োডাটা তৈরি করুন