সাধারণ জিজ্ঞাসা
যে প্রশ্নগুলো আমাদের সবচেয়ে বেশি করা হয়।
বায়োডাটা তৈরি করতে কি কোনো টাকা লাগে?
না। বায়োডাটা তৈরি, সম্পাদনা ও প্রকাশ সম্পূর্ণ বিনামূল্যে। শুধুমাত্র অন্য কারো অভিভাবকের যোগাযোগের তথ্য দেখতে চাইলে ১টি কানেকশন খরচ হয়।
কানেকশন জিনিসটা কী?
কানেকশন হলো যোগাযোগের তথ্য দেখার সুযোগ। রেজিস্ট্রেশনের সময় আপনি কিছু কানেকশন বিনামূল্যে পাবেন। একটি বায়োডাটার যোগাযোগের তথ্য একবার দেখলে সেটি পরবর্তীতে বিনামূল্যেই আবার দেখতে পারবেন।
আমার নাম বা ছবি কি ওয়েবসাইটে দেখা যাবে?
না। আমরা কোনো ছবি গ্রহণ করি না এবং আপনার নাম কখনোই প্রকাশ্যে দেখানো হয় না। আপনার বায়োডাটা শুধুমাত্র একটি নম্বর (যেমন AN-১২৩৪) দিয়ে পরিচিত হবে।
বায়োডাটা জমা দেওয়ার কতদিন পর প্রকাশিত হয়?
জমা দেওয়ার পর আমাদের টিম বায়োডাটাটি রিভিউ করে। সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে অনুমোদন দেওয়া হয়। অসম্পূর্ণ তথ্য থাকলে বায়োডাটা বাতিল হতে পারে।
বায়োডাটা প্রকাশের পর কি সম্পাদনা করা যায়?
জি, যায়। তবে সম্পাদনার পর বায়োডাটাটি পুনরায় রিভিউয়ের জন্য যাবে এবং অনুমোদনের পর আবার প্রকাশিত হবে।
পাত্র-পাত্রীর সাথে কি সরাসরি কথা বলা যাবে?
না। শরীয়াহর সীমা রক্ষার্থে আমরা শুধুমাত্র অভিভাবকের যোগাযোগের তথ্য প্রদান করি। অভিভাবকের মাধ্যমেই সব যোগাযোগ করতে হবে।
বায়োডাটার তথ্য কি যাচাই করা হয়?
আমরা বায়োডাটার সম্পূর্ণতা ও যৌক্তিকতা যাচাই করি, কিন্তু প্রতিটি তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই নিজ দায়িত্বে স্থানীয়ভাবে খোঁজ নিবেন।
আমি কি একাধিক বায়োডাটা তৈরি করতে পারব?
না। প্রতিটি অ্যাকাউন্ট থেকে একটি বায়োডাটাই তৈরি করা যাবে।
বিয়ে সম্পন্ন হলে বায়োডাটার কী হবে?
আলহামদুলিল্লাহ! বিয়ে সম্পন্ন হলে অনুগ্রহ করে আমাদের জানান, আমরা বায়োডাটাটি প্রকাশনা থেকে সরিয়ে নিব।
