গোপনীয়তা নীতি
আপনার তথ্য আমরা কীভাবে সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষিত রাখি।
সর্বশেষ হালনাগাদ: ১ নভেম্বর, ২০২৬
১.আমরা কী কী তথ্য সংগ্রহ করি
Google দিয়ে লগইন করার সময় Google আমাদের আপনার নাম ও যাচাই করা ইমেইল ঠিকানা জানায়। এরপর আপনার নাম, লিঙ্গ ও মোবাইল নম্বর নেওয়া হয়। বায়োডাটায় দেওয়া অভিভাবকের বাংলাদেশি মোবাইল নম্বর যাচাই করতে আমাদের SMS সেবাদাতা (ZendSMS)-এর মাধ্যমে নম্বরটিতে একটি কোড পাঠানো হয়। আপনার লেখা নাম আর Google অ্যাকাউন্টের নাম আমাদের অ্যাডমিনরা ভুয়া অ্যাকাউন্ট ঠেকাতে মিলিয়ে দেখেন। আমরা কোনো পাসওয়ার্ড সংগ্রহ বা সংরক্ষণ করি না।
বায়োডাটা তৈরির সময় আপনি যে তথ্যগুলো স্বেচ্ছায় প্রদান করেন — যেমন জন্মসন, উচ্চতা, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, পারিবারিক ও পেশাগত তথ্য এবং অভিভাবকের যোগাযোগের তথ্য — সেগুলো আমরা সংরক্ষণ করি।
যাচাইয়ের জন্য পাত্র/পাত্রীর পূর্ণ নাম, পিতা ও মাতার নাম ও জন্মমাস নেওয়া হয়; জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের একটি কপি দেওয়া ঐচ্ছিক (পাত্রী ছবির অংশ ঢেকে দিতে পারেন) — দিলে যাচাই শেষে বায়োডাটায় “NID যাচাইকৃত” চিহ্ন দেখানো হয়; তবে কোনো বায়োডাটার তথ্যে অসঙ্গতি দেখা দিলে অ্যাডমিন যাচাইয়ের জন্য এটি চাইতে পারেন। কারো কোনো ছবি নেওয়া হয় না। অ্যাডমিন যাচাই করে গ্রহণ করলেই ফাইলটি আমাদের সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয় — থাকে শুধু “যাচাইকৃত” চিহ্নটি; যাচাই না হওয়া খসড়া বা বাতিল বায়োডাটার ফাইল ৩০ দিন পর মুছে যায়। অ্যাডমিন চাইলে কার্ডের নম্বরের একটি এনক্রিপ্টেড চিহ্ন (নম্বরটি নয়) রাখা হয়, যাতে একই কার্ড দিয়ে একাধিক বায়োডাটা ধরা যায়।
কানেকশন কেনার সময় পেমেন্টের মাধ্যম, যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেটি এবং ট্রানজেকশন আইডি নেওয়া হয়। কোনো কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আমরা নিই না। বায়োডাটায় কারো ছবি প্রকাশ করা হয় না।
সেবা তালিকায় (ধাত্রী, কাজী, ভেন্যু ইত্যাদি) যুক্ত হতে চাইলে সেবাদাতার জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্ট, প্রযোজ্য ক্ষেত্রে লাইসেন্স বা সনদের কপি এবং ইচ্ছা করলে দোকান/কর্মস্থলের ছবি নেওয়া হয় — শুধু যাচাইয়ের জন্য। এগুলো কখনো প্রকাশ করা হয় না; প্রকাশ্যে শুধু সেবাদাতার দেওয়া নাম, মোবাইল নম্বর, ঠিকানা, বিবরণ এবং কী কী যাচাই হয়েছে তার চিহ্ন দেখানো হয়।
২.তথ্য কীভাবে ব্যবহৃত হয়
আপনার বায়োডাটার তথ্য শুধুমাত্র প্ল্যাটফর্মে বায়োডাটা প্রকাশ ও অনুসন্ধানের কাজে ব্যবহৃত হয়। বায়োডাটাগুলো শুধুমাত্র একটি নম্বর (যেমন AN-1234) দিয়ে পরিচিত হয়।
আপনার অ্যাকাউন্টের ইমেইল ও মোবাইল নম্বর, পিতা-মাতার নাম, জন্মমাস ও পরিচয়পত্র কখনোই প্রকাশ্যে দেখানো হয় না — কানেকশন খরচ করলেও না। এগুলো শুধু আমাদের অ্যাডমিনরা যাচাইয়ের জন্য দেখতে পান।
পাত্র/পাত্রীর নাম বায়োডাটায় প্রকাশ্যে দেখানো হয় না; তা দেখানো হয় অভিভাবকের যোগাযোগের তথ্যের সাথে। এই যোগাযোগের তথ্য — পাত্র/পাত্রীর নাম, অভিভাবকের নাম, সম্পর্ক ও মোবাইল নম্বর এবং দেওয়া থাকলে পাত্র/পাত্রীর ইমেইল — শুধু তাঁরাই দেখতে পান যারা কানেকশন খরচ করে তা আনলক করেছেন, অথবা যাঁদের সাথে আপনি নিজে আপনার প্রাইভেট বায়োডাটার লিংক শেয়ার করেছেন। অভিভাবক হিসেবে নিজের নম্বর দিলে সেটিই দেখানো হয়।
ভুয়া বায়োডাটা এবং একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট ঠেকাতে লগইন ও বায়োডাটা সংরক্ষণের সময় আপনার ব্রাউজারের একটি এলোমেলো পরিচিতি নম্বর, আইপি ঠিকানা ও ব্রাউজারের ধরন সংরক্ষণ করা হয় — সর্বোচ্চ ১৮০ দিন। এগুলো শুধু অ্যাডমিনদের যাচাইয়ের কাজে লাগে, কখনো প্রকাশ করা হয় না।
আপনার ইমেইলে আমরা বায়োডাটা অনুমোদন ও পেমেন্টের অবস্থা জানাই, আর সপ্তাহে সর্বোচ্চ একবার আপনার প্রত্যাশা ও সংরক্ষিত অনুসন্ধানের সাথে মিলে যাওয়া নতুন বায়োডাটার তালিকা পাঠাই — যা যেকোনো সময় বন্ধ করা যায়। আপনার জীবনসঙ্গীর প্রত্যাশা শুধু উপযুক্ত বায়োডাটা খুঁজে দিতে ব্যবহার হয়, কারও কাছে প্রকাশ করা হয় না।
৩.তথ্য কাদের সাথে শেয়ার করা হয়
আমরা আপনার ব্যক্তিগত তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা ভাড়া দিই না।
সেবা চালানোর জন্য কিছু প্রতিষ্ঠানের সাহায্য নেওয়া হয়: লগইনের জন্য Google এবং ইমেইল পাঠানোর জন্য Brevo — যার কাছে শুধু প্রাপকের ঠিকানা ও ইমেইলের লেখা যায়।
আমাদের ফেসবুক বিজ্ঞাপন কতটা কার্যকর তা মাপার জন্য অ্যাকাউন্ট খোলা, বায়োডাটা জমা ও অনুমোদন এবং কানেকশন কেনার মতো ঘটনাগুলো আমাদের সার্ভার থেকে Meta (Facebook)-কে জানানো হয়। এর সাথে শুধু আপনার ইমেইল ও মোবাইল নম্বরের এনক্রিপ্ট করা (হ্যাশ) রূপ, ব্রাউজারের ধরন ও আইপি ঠিকানা যায় — আপনার বায়োডাটার কোনো তথ্য কখনোই পাঠানো হয় না।
জমা দেওয়া বায়োডাটা ভুয়া বা অসঙ্গত কি না, তা আমাদের অ্যাডমিনদের যাচাইয়ে সাহায্য করতে বায়োডাটার সাধারণ তথ্য (যা সাইটে সবাই দেখতে পায়) একটি AI সেবাকে — Anthropic-এর Claude অথবা Google-এর Gemini — পাঠানো হয়। আপনার নাম, পিতা-মাতার নাম, জন্মমাস, যোগাযোগের তথ্য ও NID/পাসপোর্ট কখনোই পাঠানো হয় না (একই নামের বা একই ডিভাইস থেকে তৈরি অন্য বায়োডাটা আছে কি না, তা আমাদের সার্ভারেই মেলানো হয় — AI শুধু সেই বায়োডাটার নম্বর জানে), এবং চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় একজন অ্যাডমিন নেন। সাপোর্ট সেন্টারে আপনার প্রশ্নের উত্তর লিখতে অ্যাডমিন চাইলে কথোপকথনের বার্তাগুলো ও আপনার বায়োডাটার অবস্থা (জমা হয়েছে কি না, কানেকশন কয়টি) Claude বা Gemini-কে পাঠানো হতে পারে — আপনার নাম, ইমেইল ও মোবাইল নম্বর নয়; উত্তরটি একজন অ্যাডমিন পড়ে তবেই পাঠান।
আইনগত বাধ্যবাধকতা থাকলে কেবলমাত্র উপযুক্ত কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হতে পারে।
৪.আলেম ও কাউন্সেলরের সাথে সেশন
আপনি কোনো আলেম বা কাউন্সেলরের সাথে সেশনের অনুরোধ করলে ফোনালাপের ব্যবস্থা করতে অনুরোধের বিষয়, আপনার লেখা নোট, পছন্দের সময় এবং আপনার অ্যাকাউন্টের মোবাইল নম্বর আপনার বেছে নেওয়া কাউন্সেলর ও আমাদের অ্যাডমিনদের সাথে শেয়ার করা হয় — আর কারো সাথে নয়। কাউন্সেলরের ফি ও তার লেনদেন সম্পূর্ণ আপনার ও কাউন্সেলরের মধ্যে; An-nikaah.com কোনো টাকা নেয় না বা লেনদেনের তথ্য রাখে না।
সেশনের অনুরোধগুলো শেষ পরিবর্তনের পর ১২ মাস পর্যন্ত রাখা হয়, তারপর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
৫.কুকি ও সেশন
লগইন অবস্থা ধরে রাখার জন্য আমরা একটি নিরাপদ, HttpOnly কুকি ব্যবহার করি। এটি ছাড়া লগইন কার্যকর হবে না।
ফেসবুক বিজ্ঞাপন থেকে আসা ভিজিট চেনার জন্য আমরা দুটি কুকি (_fbc ও _fbp) ব্যবহার করি। এগুলো শুধু আমাদের ওয়েবসাইটের নিজস্ব কুকি — আমাদের সাইটে Facebook-এর কোনো স্ক্রিপ্ট লোড হয় না।
একই ব্যক্তির একাধিক অ্যাকাউন্ট চেনার জন্য একটি নিরাপদ, HttpOnly কুকি (an_did) আপনার ব্রাউজারকে একটি এলোমেলো পরিচিতি নম্বর দেয়। এতে আপনার কোনো ব্যক্তিগত তথ্য থাকে না।
ফ্রি টুলস, ইসলামিক গাইড ও সেবার পাতাগুলো আরও ভালো করার জন্য সেগুলো কতবার খোলা হয়েছে ও কোন বাটন চাপা হয়েছে, তার নামহীন গণনা রাখা হয় — এর সাথে আপনার নাম, অ্যাকাউন্ট, আইপি ঠিকানা বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য জমা হয় না।
৬.তথ্যের নিরাপত্তা
লগইন হয় শুধু Google-এর মাধ্যমে, তাই আমাদের কাছে আপনার কোনো পাসওয়ার্ড থাকে না। আপনার Google অ্যাকাউন্ট নিরাপদ রাখুন এবং অন্যের ফোনে লগইন করলে কাজ শেষে লগআউট করুন।
জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, লাইসেন্স ও যাচাইয়ের ছবিগুলো যতক্ষণ থাকে, আমাদের সার্ভারে আলাদাভাবে সুরক্ষিত থাকে এবং শুধু অ্যাডমিনরাই তা খুলতে পারেন।
তবে ইন্টারনেটে কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপদ নয়।
৭.আপনার অধিকার
আপনি যেকোনো সময় ড্যাশবোর্ড থেকে আপনার বায়োডাটার তথ্য সম্পাদনা করতে পারবেন। প্রকাশিত বায়োডাটা সম্পাদনা করলে তা আবার রিভিউর পর প্রকাশিত হয়।
ড্যাশবোর্ডের বায়োডাটা পাতার নিচ থেকে আপনি নিজেই আপনার বায়োডাটা স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন। মুছে ফেললে আপনার পরিচয়পত্রের কপিসহ বায়োডাটার সব তথ্য মুছে যায়। শুধু ভুয়া বা একই ব্যক্তির একাধিক বায়োডাটা ঠেকাতে নাম ও জন্মসালের একটি একমুখী সাংকেতিক রূপ (হ্যাশ) রাখা হয়, যা থেকে নাম ফিরে পাওয়া যায় না। পুরো অ্যাকাউন্ট মুছে ফেলতে চাইলে সাপোর্ট সেন্টারে আমাদের জানান।
৮.নীতিমালার পরিবর্তন
প্রয়োজনে এই গোপনীয়তা নীতিমালা হালনাগাদ করা হতে পারে। উল্লেখযোগ্য পরিবর্তন হলে ওয়েবসাইটে তা জানিয়ে দেওয়া হবে।
