An-nikaah.com
AN-NIKAAH.COM

নির্দেশনা

শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে এই প্ল্যাটফর্ম ব্যবহার করবেন।

  1. অ্যাকাউন্ট খুলুন

    আপনার নাম, ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। রেজিস্ট্রেশনের সাথে সাথেই আপনি কিছু কানেকশন পেয়ে যাবেন।

  2. বায়োডাটা পূরণ করুন

    ড্যাশবোর্ড থেকে “আমার বায়োডাটা” তে গিয়ে ৯টি ধাপে তথ্য পূরণ করুন — সাধারণ তথ্য, ঠিকানা, শিক্ষা, পরিবার, ব্যক্তিগত, পেশা, বিবাহ, প্রত্যাশিত জীবনসঙ্গী ও যোগাযোগ। যেকোনো সময় খসড়া হিসেবে সংরক্ষণ করে পরে আবার শুরু করতে পারবেন।

  3. রিভিউর জন্য জমা দিন

    সব তথ্য পূরণ শেষে “রিভিউর জন্য জমা দিন” বাটনে ক্লিক করুন। আমাদের টিম সাধারণত ২৪–৭২ ঘণ্টার মধ্যে বায়োডাটাটি যাচাই করে অনুমোদন দিবে।

  4. বায়োডাটা খুঁজুন

    বয়স, জেলা, পেশা, শিক্ষার মাধ্যম, ফিকহ, গাত্রবর্ণ সহ অনেক ফিল্টার ব্যবহার করে আপনার পছন্দমতো বায়োডাটা খুঁজুন। পছন্দের বায়োডাটা ♡ চিহ্নে ক্লিক করে শর্টলিস্টে রাখুন।

  5. যোগাযোগের তথ্য দেখুন

    কোনো বায়োডাটা পছন্দ হলে সেই বায়োডাটার পাতার নিচে “যোগাযোগের তথ্য দেখুন” বাটনে ক্লিক করুন। এতে আপনার ১টি কানেকশন খরচ হবে এবং অভিভাবকের নাম ও মোবাইল নম্বর দেখতে পাবেন।

  6. অভিভাবকের সাথে কথা বলুন

    সরাসরি পাত্র/পাত্রীর সাথে নয় — অভিভাবকের সাথে যোগাযোগ করুন। উভয় পক্ষ সম্মত হলে পরিবারের উপস্থিতিতে দেখা-সাক্ষাতের ব্যবস্থা করুন।

  7. খোঁজ নিয়ে বিবাহ সম্পন্ন করুন

    চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্বে অবশ্যই স্থানীয়ভাবে ভালোভাবে খোঁজ নিন। সবকিছু ঠিক থাকলে আল্লাহর উপর ভরসা করে সুন্নতি পদ্ধতিতে বিবাহ সম্পন্ন করুন।

জরুরি কিছু পরামর্শ

  • বায়োডাটায় কখনোই মিথ্যা তথ্য দিবেন না — এটি আমানতের খেয়ানত।
  • অভিভাবকের অনুমতি ও জ্ঞাতসারে বায়োডাটা জমা দিন।
  • পেশা ও আয়ের ঘরে বাস্তবসম্মত তথ্য দিন, বাড়িয়ে বলবেন না।
  • প্রত্যাশিত জীবনসঙ্গীর ঘরে অবাস্তব শর্ত না দিয়ে দ্বীনদারিকে প্রাধান্য দিন।
  • কারো ব্যক্তিগত তথ্য অন্য কোথাও শেয়ার করবেন না।
  • সন্দেহজনক কিছু চোখে পড়লে সাথে সাথে আমাদের জানান।