Terms & Conditions
এই প্ল্যাটফর্ম ব্যবহারের শর্তাবলী।
সর্বশেষ হালনাগাদ: ২৭ জুলাই, ২০২৬
১.সেবা গ্রহণের শর্ত
এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই শর্তাবলীর সাথে সম্মত হচ্ছেন। সম্মত না হলে অনুগ্রহ করে সেবাটি ব্যবহার করবেন না।
বায়োডাটা তৈরি করতে হলে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং বিবাহের ব্যাপারে আপনার অভিভাবক অবগত থাকতে হবে।
২.অ্যাকাউন্ট ও বায়োডাটা
প্রতিটি ব্যবহারকারী কেবল একটি অ্যাকাউন্ট ও একটি বায়োডাটা তৈরি করতে পারবেন।
আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার দায়িত্ব সম্পূর্ণ আপনার। আপনার অ্যাকাউন্ট থেকে সংঘটিত সকল কার্যক্রমের দায়ভার আপনার।
জমা দেওয়া প্রতিটি বায়োডাটা প্রকাশের পূর্বে কর্তৃপক্ষ কর্তৃক রিভিউ করা হয়। কর্তৃপক্ষ যেকোনো বায়োডাটা কারণ দর্শানো ছাড়াই বাতিল বা প্রকাশ বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।
৩.তথ্যের সত্যতা
বায়োডাটায় প্রদত্ত সকল তথ্য সত্য হতে হবে। মিথ্যা তথ্য প্রদান ইসলামী শরীয়াহ অনুযায়ী গুরুতর অপরাধ।
কোনো ব্যবহারকারী মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার সম্পূর্ণরূপে সেই ব্যবহারকারীর — কর্তৃপক্ষ এর কোনো দায়ভার নিবে না।
কর্তৃপক্ষ প্রতিটি বায়োডাটার তথ্যের সত্যতা স্বাধীনভাবে যাচাই করে না। বিবাহের সিদ্ধান্ত নেওয়ার পূর্বে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে সমস্ত তথ্য যাচাই করার দায়িত্ব ব্যবহারকারীর নিজের।
৪.নিষিদ্ধ কার্যক্রম
অন্য কারো পরিচয়ে বায়োডাটা তৈরি করা, ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
প্ল্যাটফর্ম থেকে প্রাপ্ত কারো যোগাযোগের তথ্য বিপণন, হয়রানি বা অন্য কোনো অনুপযুক্ত উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে (বট, স্ক্রেপার ইত্যাদি) তথ্য সংগ্রহের চেষ্টা করলে অ্যাকাউন্ট বাতিল করা হবে।
এসব শর্ত লঙ্ঘন করলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল করা হতে পারে এবং খরচকৃত কানেকশন ফেরতযোগ্য নয়।
৫.কানেকশন ও যোগাযোগ
অন্য কোনো বায়োডাটার অভিভাবকের যোগাযোগের তথ্য দেখতে ১টি কানেকশন খরচ হয়। একবার আনলক করা বায়োডাটা পরবর্তীতে বিনামূল্যে দেখা যায়।
শরীয়াহর সীমা রক্ষার্থে পাত্র-পাত্রীর সরাসরি যোগাযোগের কোনো ব্যবস্থা এই প্ল্যাটফর্মে নেই। সকল যোগাযোগ অভিভাবকের মাধ্যমে করতে হবে।
৬.দায়বদ্ধতার সীমা
আমরা কেবলমাত্র বায়োডাটা প্রকাশ ও অভিভাবকদের মধ্যে পরিচয় করিয়ে দেওয়ার একটি মাধ্যম। কোনো বিবাহ, তার ফলাফল বা এর থেকে উদ্ভূত কোনো বিরোধের জন্য কর্তৃপক্ষ দায়ী নয়।
সেবাটি “যেমন আছে” ভিত্তিতে প্রদান করা হয়। কারিগরি ত্রুটি বা সাময়িক বিঘ্নের জন্য কোনো ক্ষতিপূরণ প্রদান করা হবে না।
৭.শর্তাবলীর পরিবর্তন
কর্তৃপক্ষ যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তনের পর সেবা ব্যবহার অব্যাহত রাখলে তা নতুন শর্তাবলীতে সম্মতি হিসেবে গণ্য হবে।
